খেলা

ব্যাঙ্গালুরুর কাছে বিধ্বস্ত হলো কলকাতা

ব্যাঙ্গালুরুর কাছে বিধ্বস্ত হলো কলকাতা
ব্যাঙ্গালুরুর কাছে বিধ্বস্ত হলো কলকাতা

শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে ৮৪ রানে হারিয়ে বড় জয় নিয়েই পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন র‌য়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টি-টোয়েন্টিতে ১৯৫ রান বড় লক্ষ্য। তাই বলে লড়াইটাও করতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা! শারজায় রীতিমত দলকে লজ্জায় ফেললেন তারা।

পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১১২ রানের বেশি জেতে পারেনি দুইবারের চ্যাম্পিয়নরা। ফলে ৮৪ রানের বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে ওঠে এসেছে এখন পর্যন্ত শিরোপার মুখ না দেখা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে এক শুভমান গিল ছাড়া কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। এই ওপেনার ২৫ বলে করেন ৩৪ রান। এছাড়া আন্দ্রে রাসেল ১০ বলে ১৬ আর রাহুল ত্রিপাথি ১৬ করতে খরচ করেন ২২ বল। ব্যাঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস মরিস আর ওয়াশিংটন সুন্দর।

এর আগে ব্যাট হাতে শুরুটা করেছিলেন দেবদূত পাডিক্কেল আর অ্যারন ফিঞ্চ। শেষটা করেন এবি ডি ভিলিয়ার্স আর বিরাট কোহলি। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিলেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়া এই ব্যাটসম্যানের তাণ্ডবেই ২ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সোমবার শারজায় টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ব্যাঙ্গালুরু। দুই ওপেনার পাডিক্কেল আর ফিঞ্চ ৪৬ বলে গড়েন ৬৭ রানের জুটি। ২৩ বলে ৩২ করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন পাডিক্কেল। ফিঞ্চকে বোল্ড করেন প্রসিধ কৃষ্ণা। ৩৭ বলে ৪৭ রান আসে অস্ট্রেলিয়ান ওপেনারের ব্যাট থেকে।

পরের সময়টা শুধুই ডি ভিলিয়ার্সের। সঙ্গী হিসেবে নিয়েছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। ৪৬ বলে ১০০ রানের হার না মানা জুটি গড়েন তারা। যার মূল অবদান ডি ভিলিয়ার্সের।

২৩ বলে ফিফটি পূরণ করা ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৩ রানে। ৩৩ বলে গড়া তার দানবীয় ইনিংসটি ছিল ৫ চার আর ৬ ছক্কায় সাজানো। তবে ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলি ছিলেন অনেকটাই ধীরগতির। ২৮ বলে ৩৩ রানের ইনিংসে তার ছিল কেবল একটি বাউন্ডারির মার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ