খেলা

১৫ বছর পর আর্জেন্টিনার প্রথম জয়

১৫ বছর পর আর্জেন্টিনার প্রথম জয়
১৫ বছর পর আর্জেন্টিনার প্রথম জয়

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটি ছিল বলিভিয়ার স্তাদিও হার্নান্দেজ সিলেসে। আর এই জয়ের মাধ্যমে ২০০৫ সালের পর অর্থাৎ ১৫ বছর পর স্বাগতিক বলিভিয়াকে এই স্টেডিয়ামটিতে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লউতারো মার্টিনেজ ও জোয়াকুইন কোরেরা। অপরদিকে বলিভিয়ার হয়ে গোল করেছেন অধিনায়ক মার্সেলো মার্টিনস মরেনো।

ম্যাচটিতে ২৪ মিনিটের সময় গোল করে প্রথমে এগিয়ে যায় বলিভিয়া। তবে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে লউতারো গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। এরপর ৭৯ মিনিটের সময় জোয়াকুইন কোরেরা গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেন। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে ২ ম্যাচ খেলে ২টিতেই জয় তুলে নিল আর্জেন্টিনা।

এদিকে বলিভিয়া বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হেরেছিল। আর্জেন্টিনার বিপক্ষে হারার কারণে এখন তারা ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে। এই ম্যাচটির আগে বলিভিয়া আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষবার খেলেছিল ২০১৭ সালে। সেবারও বিশ্বকাপ বাঁছাইয়ের ম্যাচেই খেলেছিল দুদল। ম্যাচটিতে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। ফলে এবারের ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল প্রতিশোধ নেয়ার ম্যাচ। সেই শোধ আর্জেন্টিনা শেষ পর্যন্ত নিতে সমর্থ হলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ