খেলা

নেইমারের হ্যাটট্রিকে জয় ব্রাজিলের

নেইমারের হ্যাটট্রিকে জয় ব্রাজিলের
নেইমারের হ্যাটট্রিকে জয় ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ম্যাচে দু’বার পিছিয়ে পড়ে ব্রাজিল। দু’বার ঘুরে দাঁড়ায় সেলেকাওরা। পরে দলের সেরা তারকা নেইমারের হ্যাটট্রিকে পেরুর বিপক্ষে বুধবার সকালের ম্যাচে ডি লিমা স্টেডিয়ামে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে তিতের শিষ্যরা।

কাতার বিশ্বকাপে অংশ নেওয়ার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ছয় মিনিটের মাথায় গোল খেয়ে পিছিয়ে পড়ে ব্রাজিল। পেরুর ফরোয়ার্ড কারিলোর জোরালো ভলি লাফিয়ে পড়েও ঠেকাতে পারেননি ব্রাজিল গোলরক্ষক উইভারটন। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুর ওই গোল শোধ দেন নেইমার জুনিয়র। ওই গোলেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় আবার তাপিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিক পেরু। এবার পাঁচ মিনিট পরে দলকে সমতায় ফেরান রিচার্লিসন। লিভারপুল স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোর ছোট করে দেওয়া হেডে আলতো করে ছুঁয়েই এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন জালে বল পাঠান।

এরপর ৮৩ মিনিটে দলকে লিড এনে দেন নেইমার। এবারও পেনাল্টি থেকে গোল করেন তিনি। ব্রাজিল এগিয়ে যায় ৩-২ গোলে। ম্যাচের যোগ করা সময়ে নেইমার পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। দলকে জয় এনে দেন ৪-২ গোলের। দ্বিতীয় গোল করেই নেইমার গোলের হিসাবে ছাড়িয়ে যান ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে।

ব্রাজিলের হয়ে নেইমারের গোল এখন ১০৩ ম্যাচে ৬৪টি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। ব্রাজিলের হয়ে নেইমার এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার ওপরে আছেন সর্বকালের সেরা ফুটবলার পেলে। জীবন্ত এই কিংবদন্তি সেলেকাওদের জার্সিতে করেছেন ৭৭ গোল। ২৮ বছরের নেইমারের পক্ষে পেলেকেও তাই ছাড়িয়ে যাওয়া খুব সম্ভব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ