খেলা

তামিমদের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশের জয়

তামিমদের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশের জয়
তামিমদের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশের জয়

লক্ষ্য ২২২ রান। বিসিবি প্রেসিডেন্টস কাপে এই রান তাড়া করতে নেমে মাহমুদউল্লাহ একাদশ চার উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ৪৯ দশমিক ১ ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদউল্লাহর দল। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এর আগে তামিম একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করে আট উইকেটে ২২১ রান। রুবেলের অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রতিপক্ষকে এই অল্প রানে আটকে ফেলা সম্ভব হয়।

দলীয় মাত্র ১৭ রানেই চার উইকেট হারিয়েছিল তামিম একাদশ। দলের বিপর্যয়ে ইয়াসির আলী চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন ১১১ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক স্কোরের পথ দেখান।

ইয়াসির ৮১ বলে ৬২ রান এবং অঙ্কন ১১০ বলে ৫৭ রান করেন। শেষ দিকে সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত মূল্যবান সহায়তা দেন।

রুবেল ৩৪ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ত্রাস ছিলেন। এটি টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ