খেলা

বিশ্বের প্রবীণতম ফুটবলার হিসেবে রেকর্ড বাহদের

বিশ্বের প্রবীণতম ফুটবলার হিসেবে রেকর্ড বাহদের
বিশ্বের প্রবীণতম ফুটবলার হিসেবে রেকর্ড বাহদের

এই বয়সে যার বাসায় নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, তিনিই নেমে গেলেন ফুটবল মাঠে। শুধু নেমেই ক্ষান্ত হননি, খেলেছেন ৯০ মিনিট! এ এক অবিশ্বাস্য ঘটনা। যার জন্য এজ এলদিন বাহদের ঠাই হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে।

প্রায় ৭৫ বছর বয়সী মিশরের এদিন বাহাদের এই রেকর্ড গড়ার কথা ছিল গত মার্চে। তবে অপেক্ষা লম্বা হয় করোনা মহামারির কারণে। শেষ পর্যন্ত তিনি খেলেছেন এবং রেকর্ড গড়েছেন বিশ্বের প্রবীণতম পেশাদার ফুটবলার হিসেবে।

গত ৬ অক্টোবর তৃতীয় বিভাগের একটি দলের হয়ে লিগের দ্বিতীয় ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেলেন। এরপর গত শনিবার ৭৫ বয়সী বাহাদেরকে এই খেতাব দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

ওই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন বাহাদের। যার খেসারতে তার দল এল আয়াত স্পোর্টস ক্লাবের বিপক্ষে হারে ৩-২ গোল ব্যবধানে। তবে গত মার্চে অভিষেক ম্যাচে একটি গোল পান পেনাল্টি থেকে। ওই ম্যাচের পরই খেলতে চেয়েছিলেন দ্বিতীয় ম্যাচটি।

ম্যাচ শেষে বাহাদের দাবি করেন তার কারণেই পরিচিত ও সেই কারণে স্পন্সর পেয়েছে ক্লাবটি। এই ধারাবাহিকতায় তিনি আরও ম্যাচ খেলতে চান এবং নিজের রেকর্ড ছাড়িয়ে যেতে চান।

‘আমি আরও খেলতে চাই। আমি আমার রেকর্ড ভাঙার স্বপ্ন দেখি।’

বাহাদারের রেকর্ড গড়ার ম্যাচে মাঠে উপস্থিত থেকে উৎসাহ দিয়েছেন তার নাতি-নাতনীরা। বাহাদারের আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইসরাইলের আইসাক হায়িক। তিনি ২০১৯ সালে ৭৩ বছর বয়সে এই রেকর্ডের মালিক হন গোলরক্ষকের দায়িত্ব পালন করে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ