খেলা

পগবার জাতীয় দল ছাড়ার খবর মিথ্যা

পগবার জাতীয় দল ছাড়ার খবর মিথ্যা
পগবার জাতীয় দল ছাড়ার খবর মিথ্যা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মন্তব্যর জেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন মুসলিম ফুটবলার পল পগবা। এমন এক সংবাদ প্রকাশ করে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। যার মধ্যে অন্যতম ছিল ‘দ্য সান’।

যুক্তরাজ্যের এই প্রভাবশালী দৈনিক মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট ওয়ান নাইনটি ফাইভ স্পোর্টসের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে।

যেখানে বলা হয়, ‘গত শুক্রবার ম্যাক্রোঁ তার বক্তব্যে ইসলাম ও মুসলিমদের প্রতি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী তারকা পগবা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন।’

এরপর মুহূর্তে ভাইরাল হয়ে যায় নিউজটি। তবে শেষ পর্যন্ত পগবা নিশ্চিত করেন, এই সংবাদটি মিথ্যা।

ইনস্টাগ্রামে দ্য সানের সংবাদটি পোস্ট করে পগবা লেখেন, ‘মিথ্যা সংবাদ, এটি মেনে নেয়া যায় না।’

সাড়ে পাঁচ বছর আগে হজরত মুহাম্মদ (সা.) বিতর্কিত ব্যঙ্গচিত্র ছাপানোর পর ফ্রেঞ্চ ম্যাগাজিন শার্লি এবদোর অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কয়েকদিন আগে সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি।

সম্প্রতি বাক স্বাধীনতার শিক্ষা দিতে গিয়ে ক্লাসে মহানবী (সা.)-র ব্যঙ্গচিত্র দেখান এক স্কুল শিক্ষক। এরপর ওই স্কুলের সামনে তাকে মাথা কেটে হত্যা করা হয়।

গেল শুক্রবার হত্যাকাণ্ডের শিকার শিক্ষকের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ম্যাক্রোঁ বলেন, আমরা ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবো না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ