খেলা

অবশেষে পদত্যাগ করলেন বার্সা সভাপতি

অবশেষে পদত্যাগ করলেন বার্সা সভাপতি
অবশেষে পদত্যাগ করলেন বার্সা সভাপতি

দুদিন আগেও বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ গোল ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছিলেন তিনি কখনোই বার্সার সভাপতির পদ থেকে পদত্যাগ করার কথা চিন্তাও করেন না। তবে দুদিন পেরুতে না পেরুতেই পদত্যাগ করার চিন্তা মাথায় ঢুকিয়েছেন তিনি। আর এতে করে সবশেষে প্রায় ৬ বছরের মতো সভাপতির দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ক্লাবের পারফর্মেন্স ও মেসি ইস্যু নিয়ে প্রচন্ড চাপে ছিলেন বার্তামেউ। চারদিক থেকে তার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল পদত্যাগ করার জন্য। কিন্তু তিনি আগামী মার্চ মাস পর্যন্ত তা আঁকড়ে ধরে রাখতে চেয়ে ছিলেন। তবে ক্লাবের সমর্থকরা নো কনফিডেন্স ভোটের মাধ্যমে বার্তামেউকে সরানোর পরিকল্পনায় ছিলেন। আগামী ১ নভেম্বর এ ব্যাপারে ভোট হওয়ার কথা ছিল।

এদিকে বার্তামেউয়ের সময়ে ভালোই সফলতা পেয়েছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে তারা তিনবার লা লিগার শিরোপা জয় করেছে। সঙ্গে এক মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ