খেলা

দেম্বেলে-মেসির গোলে বার্সেলোনার জয়

দেম্বেলে-মেসির গোলে বার্সেলোনার জয়
দেম্বেলে-মেসির গোলে বার্সেলোনার জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে বার্সেলোনা। বুধবার রাতে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচে গোলের দেখা পেয়েছেন ওসমানে দেম্বেলে ও লিওনেল মেসি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কারণে এদিন জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। ওসমানে দেম্বেলে এগিয়ে নেয় বার্সলোনাকে। তবে ৩০ মিনিটে জুভেন্টাসও বল জালিয়ে জড়িয়েছিল। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর বিরতির আগে জুভেন্টাস আরও একবার বল জালে জড়িয়েছিল। সেটিও ভিএআরে বাতিল হয় অফসাইডের কারণে।

৯০ মিনিটে মেসির বাড়ানো বল ডিবক্সে পান বার্সার তুর্কি আনসু ফাতি। বল নিয়ে সামনে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন জুভেন্টাস মিডফিল্ডার বারনার্ডেস্কি। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি।

গ্রুপ পর্বে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় স্থানে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ