খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই শাদাব

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই শাদাব
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই শাদাব

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী শুক্রবার (৩০ অক্টোবর)। করোনা মহামারি কাটিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছে দেশটি। ৩ ওয়ানডের পরই রয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচও।

তবে প্রথম ওয়ানডেতে পাকিস্তান পাচ্ছে না সহ-অধিনায়ক শাদাব খানকে। পায়ে চোটের কারণে প্রথম ওয়ানডেতে বিশ্রামে রাখা হচ্ছে এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

শাদাব খানের না থাকার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বুধবার এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার নিজেদের মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচের সময় শাদাব বাঁ পায়ে চোট পান। তাই তাকে প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে।

পিসিবি আরও জানায়, শুধু প্রথম ওয়ানডেতেই নয়, পর্যবেক্ষণের পর জানা যাবে পরের দুই ম্যাচে শাদাব খেলবেন কী না।

আগামী শুক্রবার রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। জৈব সুরক্ষা বলয় থাকায় সব ম্যাচ হবে দর্শক শূন্য স্টেডিয়ামে।

প্রথম ওয়ানডের দল: ইমাম উল হক, আবিদ আলি, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেট-রক্ষক), ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, ইমাম ওয়াসিম, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মুসা খান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ