অবসর ঘোষণার বছর না পেরুতেই বাইশ গজে ফিরছেন ইরফান পাঠান। গত জানুয়ারিতে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইরফান। তবে দশ মাস পর আসছে নভেম্বরে ফিরবেন ক্রিকেটে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) আয়োজনে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলবেন তিনি।
ক্যান্ডির হয়ে ইরফানের সঙ্গে আছেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাঙ্কেটের মতো তারকারা। ইরফান বর্তমানে ধারাভাষ্য দিচ্ছেন আইপিএলে।
এলপিএল দিয়ে ইরফান ক্রিকেটে ফিরছেন বলে ক্রিকইনফোকে নিশ্চিত করেন ক্যান্ডির কোচ ও হাসান তিলকরত্নে। এলপিএলে চুক্তিবদ্ধ হওয়ার খবর ইরফান অবশ্য নিজেই জানিয়েছেন।
বেশ কয়েকবার প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে গিয়ে শেষ পর্যন্ত অক্টোবরে অনুষ্ঠিত হয়। এখানে অনেক তারকা ক্রিকেটারকেই ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে প্লেয়ার্স ড্রাফটের পর বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নাম তুলে নেন টুর্নামেন্ট থেকে। এরপরই দলগুলো বিদেশি কোটা পূরণের জন্য চেষ্টা শুরু করে। তাই নিলামের বাইরে ইরফানকে দলে নেয় ক্যান্ডি টাস্কার্স।
এলপিএলে দল পেয়ে বেশ উচ্ছ্বসিত ইরফান। ভারতীয় এই পেসার জানিয়েছে, এই টুর্নামেন্টই নয়, ভালো খেলতে পারলে ভবিষ্যৎ নিয়েও ভাববেন।
‘এলপিএল খেলতে আমি মুখিয়ে আছি। ক্যান্ডির হয়ে খেলব। আমি ভারতের টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি। তাই আমি দেশের বাইরে খেলতেই পারি। উপভোগ্য একটা টুর্নামেন্ট হবে আশা করি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উপেক্ষিত থেকেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মের গ্যাঁড়াকলে দেশের বাইরের কোনো লিগেও খেলতে পারেননি। তাই এলপিএলে দিতে চান সর্বোচ্চটা।
‘গত দুই বছরে খেলতে পারিনি। তাই এখানে সেরাটা দিতে চাই। আমি প্রমাণ করতে চাই, এখনও পুরিয়ে যাইনি আমি। আরও কিছুদিন খেলতে চাই। যদি ভালো খেলছি মনে হয় তাহলে সামনে এগোবো।’
ভারতীয় ক্রিকেটাররা দেশের ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেয়ার পরই সুযোগ আসে বিদেশে খেলার। ইরফানের আগে যুবরাজ সিং খেলেছেন কানাডা টি-টোয়েন্টি লিগে। এলপিএলে ইরফান ছাড়াও আছেন ভারতীয় পেসার মানপ্রিত গনি।
গত বছর জুনে ভারতীয় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া মানপ্রিত কলম্বো কিংসের হয়ে খেলবেন