খেলা

ঘরের মাঠে বার্সার জয়

ঘরের মাঠে বার্সার জয়
ঘরের মাঠে বার্সার জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেলো বার্সেলোনা। লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে কিয়েভকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ায় অনেকটা এগিয়ে গেলো কাতালানরা।

বুধবার (৪ নভেম্বর) রাতে ঘরের মাঠে বার্সেলোনা ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে। এমন জয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও জেরার্ড পিকে এবং কিয়েভের ভিক্টর সাইগানকোভ।

করোনার কারণে বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচে খেলতে পারেনি কিয়েভের পাঁচজন খেলোয়াড়। তবে তার খুব একটা প্রভাব পড়েনি। বলতে গেলে কাতালানদের বিপক্ষে সমানতালে লড়েছে কিয়েভ। যদিও ম্যাচের শুরুতেই গোল হজম করে ভড়কে গিয়েছিল তারা।

ম্যাচের ৫ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় লিওনেল মেসিকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। চ্যাম্পিয়নস লিগে এটি তার পেনাল্টি থেকে পাওয়া তৃতীয় গোল। এর আগে ফানেরবাখ ও জুভেন্টাসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতির পর আনসু ফাতির দুর্দান্ত ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। আর ৭৫ মিনিটে কিয়েভের ভিক্টর সাইগানকোভ একটি গোল শোধ দেন। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।

এই জয়ে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় স্থানে। একটি করে পয়েন্ট সংগ্রহ করে কিয়েভ আছে তৃতীয় স্থানে আর ফানেরবাখ আছে চতুর্থ স্থানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ