খেলা

আইসিইউতে সাবেক জাতীয় ফুটবলার বাদল রায়

আইসিইউতে সাবেক জাতীয় ফুটবলার বাদল রায়
আইসিইউতে সাবেক জাতীয় ফুটবলার বাদল রায়

শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়। পরিস্থিতি ভালো না হওয়ায় তাকে বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

আগে থেকেই নানা জটিলতায় ভুগছিলেন জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার। ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে এক পাশ অচল হয়ে পড়ায় কথা বলতেন কষ্ট করে। মাঝে করোনাতে ভুগেছেন। এবার তো ঠিক মতো শ্বাসই নিতে পারছেন না। সেজন্য তাকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়।

তার স্ত্রী মাধুরী রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কয়েক দিন ধরে ও শ্বাস কষ্টে ভুগছে। কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে। এছাড়া অন্যান্য সমস্যাও রয়েছে। আজ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তাররা দেখছেন। সবাই বাদলের জন্য দোয়া করবেন।'

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টানা তিনবারের সহ সভাপতি ছিলেন মোহামেডানের সাবেক এই তারকা। সর্বশেষ বাফুফের নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়ে ৪০ ভোট পেয়ে হেরেছেন। / বাট্রি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ