খেলা

প্রোটিয়া দলে রাবাদার প্রত্যাবর্তন

প্রোটিয়া দলে রাবাদার প্রত্যাবর্তন
প্রোটিয়া দলে রাবাদার প্রত্যাবর্তন

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ফিরেছেন ক্যাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন এ তারকা পেসার।

কুঁচকির চোটের জন্য ২৫ বছরের রাবাদা গত মার্চে খেলেছেন সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। করোনাভাইরাস মহামারীর কারণে আর খেলা হয়নি তার। এরপর খেলেন চলতি আইপিএলে।

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কেপটাউনে শুরু হচ্ছে ২৭ নভেম্বর। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৪ ডিসেম্বর।

নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন গ্লেনটন স্টারম্যান।

২৪ জনের দলের নেতৃত্বে থাকছেন কুইন্টন ডি কক। তার সঙ্গে স্কোয়াডে রয়েছেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসও।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ দু প্লেসিস, বিজর্ন ফোরটুইন, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, জান্নেমান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিচ নর্টজে, আন্দিলে ফেহলুকাওয়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জন-জন স্মাটস, গ্লেনটন স্টারম্যান, পিট ফন বিলজন, রসি ফন ডার ডুসেন ও কাইল ভেরেইনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ