খেলা

মেসির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা

মেসির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা
মেসির জোড়া গোলে জয়ে ফিরল বার্সা

অবশেষে জয়ে ফিরল বার্সেলোনা। রিয়াল বেটিসকে উড়িয়ে দিলো ৫-২ ব্যবধানে। জোড়া গোল করেছেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে জয়হীন বার্সা ঘরের মাঠে শনিবার শুরু থেকেই ছিল গোলের ক্ষুধায় মরিয়া।

২২ মিনিটে আতোঁয়া গ্রিজমানের বাড়ানো বল জালে জড়িয়ে স্বাগতিকদের লিড এনে দেন উসমানে ডেম্বেলে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে বেটিসকে সমতায় ফেরান সানাব্রিয়া। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন অধিনায়ক মেসি। এরপরই পাল্টিয়ে যায় খেলার দৃশ্যপট।

৪৯ মিনিটে গ্রিজমানের গোলে আবার এগিয়ে যায় বার্সা। জর্দি আলবার পাসে গোল এলেও এই গোলে মেসির অবদান রয়েছে। আর্জেন্টাইন মহাতারকা প্রতিপক্ষকে বোকা বানিয়ে বল ছেড়ে দিলে গোল তুলে নেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজমান।

৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান লিও মেসি। ৭৩ বেটিসের পক্ষে ব্যবধান কমান লরেন মরন। তবে শেষ দিকে মেসি ও পেদ্রির গোলে বড় জয়ে মাঠ ছাড়ে বার্সা।

রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ