খেলা

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে দিল্লি

হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে দিল্লি
হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে দিল্লি

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৮৯ রান তোলে। জবাবে ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করতে পারে হায়দরাবাদ।

রান তাড়া করতে নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার ২, প্রিয়াম গার্গ ১৭ ও মানিশ পান্ডে ২১ রান করে ফেরেন। সেখান থেকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন কেন উইলিয়ামসন ও জেসন হোল্ডার। উইলিয়ামসনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে আউট হন হোল্ডার। পঞ্চম উইকেটে উইলিয়ামসন ও আব্দুল সামাদ ৫৭ রানের জুটি গড়েন। দলকে নিয়ে যেতে থাকেন জয়ের পথে। কিন্তু ১৪৭ রানের মাথায় উইলিয়ামসন আউট হলে জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ৪৫ বল খেলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করে যান ইউলিয়ামসন।

তারপরও শেষ দিকে চেষ্টা চালান আব্দুল সামাদ ও রশিদ খান। বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু তারা দুজন আউট হওয়ার পর আর লক্ষ্য ছোঁয়া হয়নি হায়দরাবাদের।

বল হাতে দিল্লির কাগিসো রাবাদা এক ওভারে ৩ উইকেটসহ মোট ৪ উইকেট নেন। ৩টি উইকেট নেন মার্কাস স্টয়েনিস।

তার আগে দিল্লির ইনিংসকে বড় করেন তিনবার জীবন পাওয়া শিখর ধাওয়ান। তিনি ৫০ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। এ ছাড়া শিমরন হেটমায়ার ২২ বলে অপরাজিত ৪২ রান করে দলীয় সংগ্রহকে ১৮৯ পর্যন্ত নিয়ে যান। স্টয়েনিসের ব্যাট থেকে আসে ৩৮ রান।

ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্টয়েনিস।

মঙ্গলবার ফাইনালে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ