খেলা

তিন পেনাল্টিতে হ্যাটট্রিক, কপাল পুড়ল রিয়ালের

তিন পেনাল্টিতে হ্যাটট্রিক, কপাল পুড়ল রিয়ালের
তিন পেনাল্টিতে হ্যাটট্রিক, কপাল পুড়ল রিয়ালের

এল ক্ল্যাসিকোয় বার্সাকে হারানোসহ উড়ন্ত সময় কাটাতে থাকা রিয়াল মাদ্রিদকে মাটিতে নামিয়ে এনেছে ভ্যালেন্সিয়া। কার্লোস সোলেরের হ্যাটট্রিকে নিজেদের মাঠে তারা ৪-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দলকে।

রিয়াল মাদ্রিদই লিড নিয়েছিল শুরুতে। করিম বেনজেমা ২৩ মিনিটে গোল এনে দেন। মার্সেলোর ক্রস থেকে আসা বলে নিয়ন্ত্রণ নিয়ে জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।

ওই শেষ, তারপর শুধু ভ্যালেন্সিয়ার দাপট। ৩০ মিনিটে শুরুতে পেনাল্টি হাতছাড়া করেন স্বাগতিকদের কার্লোস সোলের। রিয়ালের ভাসকেজের হাতে বল লেগেছিল। তার স্পটকিকে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষক কোর্তোয়া। কিন্তু তিনি গ্লাভসে বল রাখতে পারেননি। ফিরতি শটে ভ্যালেন্সদের ইউনুস মুসা জাল খুঁজে নেন। তাতেও বিপত্তি, ভিএআরে পেনাল্টিটাই বাতিল করে দেন রেফারি, শটের আগেই মুসা বক্সে ঢুকে পড়ায়। ফের শট নিতে হয় সোলেরকে। এবার কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জাল খুঁজে নেয়।

ম্যাচের ৪৩ মিনিটে আবারও বিপদ রিয়ালের। প্রতিপক্ষের চেষ্টা ঠেকাতে গিয়ে রাফায়েল ভারানে নিজেদের জালেই বল জড়িয়ে দিলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় অতিথিদের।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৪ মিনিটে ফের পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। গোমেজকে বাজেভাবে ফাউল করে যা উপহার দেন মার্সেলো। নিজের দ্বিতীয় গোলটি করে বসেন সোলের।

ম্যাচের ৬৩ মিনিটে নিজ বক্সে অতিথি অধিনায়ক রামোসের হাতে বল ছুঁলে আবারও পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। সুযোগ কাজে লাগিয় হ্যাটট্রিক তুলে নেন ২৪ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সোলের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ