খেলা

চার মাসের জন্য মাঠের বাইরে ফাতি

চার মাসের জন্য মাঠের বাইরে ফাতি
চার মাসের জন্য মাঠের বাইরে ফাতি

লা লিগায় শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ৩১ মিনিটের সময় ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। আর তাতেই আগামী চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন স্পেনের এই টিনেজার ফরোয়ার্ড।

ফাতি বাঁ পায়ের হাঁটুতে চোটের শিকার হয়েছিলেন। সোমবার রাতে তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাব বার্সেলোনা। তবে সেরে উঠে মাঠে ফিরতে ফাতির এখনো চার মাস সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসক রামোন কাগেট।

টিনেজারের তকমা না পেরোনো এই ফুটবলার বার্সার মূল একাদশের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৫৯৬ মিনিট খেলে ফেলেছেন ফাতি। ইতিমধ্যে করে ফেলেছেন ৫ গোল ও দুই অ্যাসিস্ট। এই তারকার লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া, খারাপ খবর হয়েই এলো বার্সেলোনার জন্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ