খেলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্লেয়ার ড্রাফট সম্পন্ন, নেই মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্লেয়ার ড্রাফট সম্পন্ন, নেই  মাশরাফি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্লেয়ার ড্রাফট সম্পন্ন, নেই মাশরাফি

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন পাঁচজন ক্রিকেটার। বি ক্যাটাগরিতে ২০ জন ও সি ক্যাটাগরিতে ২৪ জন। তবে প্লেয়ার ড্রাফটে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।

গ্রেড ‘এ’-তে স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান। এই পাঁচ ক্রিকেটার পাবেন ১৫ লাখ টাকা করে।

মোট চারটি গ্রেডে ভাগ করে নাম প্রকাশ করা হয়েছে ক্রিকেটারদের। গ্রেড বি-তে আছেন লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুনসহ ২০ জন ক্রিকেটার। যাদের প্রত্যেকের পারিশ্রমিক ১০ লাখ টাকা করে।

গ্রেড সি-তে আছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, আবু হায়দার রনিসহ ২৪ জন। তারা পাবেন ৬ লাখ টাকা করে। এ ছাড়া গ্রেড ডি-তে আকবর আলী, তানজিদ হোসেন তামিমসহ ১০৮ জন ক্রিকেটার। তারা পাবেন ৪ লাখ টাকা করে পারিশ্রমিক।

এই টুর্নামেন্টে পাঁচটি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হলো- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ