খেলা

প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা দলে অনিশ্চিত মেসি

প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা দলে অনিশ্চিত মেসি
প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা দলে অনিশ্চিত মেসি

বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে বর্তমানে আর্জেন্টিনায় অবস্থান করছেন লিওনেল মেসি। তবে চোটের কারণে ঘরের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা কম আলবিসেলেস্তে মহাতারকার।

গোড়ালিতে চোটের কারণে সব শেষ ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম একাদশে ছিলেন না মেসি। যদিও আনসু ফাতির বদলে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন।

রিয়াল বেটিসের বিরুদ্ধে দুটি গোল তুলে দলকে এনে দিয়েছিলেন ৫-২ গোলের বড় জয়।

কোচ রোনাল্ড কোম্যান অবশ্য জানিয়েছিলেন, গোল পেলেও শতভাগ ফিট নন মেসি। তাই প্রথমার্ধে মাঠে নামানো হয়নি ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে।

আগামী শুক্রবার ১৩ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টায় নিজ দেশে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবলের মুখপত্র মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, ওই ম্যাচে খেলার সম্ভাবনা কম মেসির। আর্জেন্টাইন অধিনায়ক ছাড়াও লাউতারো মার্টিনেজ নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওটামেন্ডি খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

১৮ নভেম্বর বাছাই পর্বের ওপর ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যদের আতিথেয়তা দিবে পেরু।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ