খেলা

পিএসএল খেলতে এখন করাচিতে তামিম

পিএসএল খেলতে এখন করাচিতে তামিম
পিএসএল খেলতে এখন করাচিতে তামিম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করে বুধবার সকালে করাচিতে পৌঁছান বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। দুই দিন কোয়ারেন্টিন থাকার পর অনুশীলনে নামবেন তিনি।

বুধবার এক ভিডিওবার্তায় তামিম জানান, আজ সকালে করাচিতে এসে পৌঁছলাম। আগামী দুইদিন আমাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। আশা করছি কোভিড টেস্টের ফল আশানুরূপ হবে। ১৪ তারিখের ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছি। শিগগিরই দেখা হচ্ছে মাঠে।

করোনা আক্রান্ত হওয়ার কারণে পিএসএল খেলতে যাওয়া হয়নি বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

এর আগে করোনা সংক্রমণের কারণে টুর্নামেন্টের দুটি এলিমিনেটর ম্যাচ, একটি কোয়ালিফায়ার ও ফাইনাল স্থগিত করা হয়েছিল। সব ম্যাচ ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।

তামিম এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ