খেলা

ফিটনেস পরীক্ষায় উৎড়ালেন সাকিব

ফিটনেস পরীক্ষায় উৎড়ালেন সাকিব
ফিটনেস পরীক্ষায় উৎড়ালেন সাকিব

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে করা ফিটনেস পরীক্ষায় উৎড়ালেন সাকিব আল হাসান। সাকিবের বিপ টেস্ট নেয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি।

এর আগে সোম ও মঙ্গলবার একশরও বেশি ক্রিকেটার বিপ টেস্ট দিয়েছেন। সর্বোচ্চ স্কোর ছিল ১৩.৬। এই স্কোর করেছিলেন কুমিল্লার পেসার মেহেদী হাসান। সাকিব সবার শেষে পরীক্ষা দিলেন।

৩৭৬ দিন পর গত সোমবার সাকিব এসেছিলেন শেরে বাংলা স্টেডিয়ামে। ফিটনেস পরীক্ষা দেয়ার কথা ছিল সেদিনই। কিন্তু প্রস্তুত না থাকায় দুদিন পরে দেয়ার সিদ্ধান্ত নেন। বুধবার তার সেই টেস্ট হয়েছে। সেটাতেই সবাইকে চমকে দিয়েছেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিটনেস টেস্টে ক্রিকেটারদের জন্য মানদণ্ড বেঁধে দিয়েছিল ১১। অর্থাৎ ১১ নম্বরের কম পাওয়া ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবেন না। নাসির হোসেন, শুভাশীষ রায়, সোহাগ গাজীরা যেমন বিপ টেস্টে ফেল করেছেন।

সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে এই তারকা অলরাউন্ডারকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, সাকিব ভালো করেছে। সবকিছুই ঠিকঠাক ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ