খেলা

হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা

  • হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা
    হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা
  • হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা
    হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা

মস্তিষ্কে অস্ত্রোপচারের আটদিন পর ডিয়েগো ম্যারাডোনা হাসপাতাল ছেড়েছেন। বুয়েন্স আয়ার্সের অলিভোস ক্লিনিক থেকে মাস্ক পরা আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন।

এ সময় ভক্তরা তার নামে স্লোগান দেয়। অ্যাম্বুলেন্সের পিছু নেয় তার সমর্থক বাহিনী। যারা কয়েকদিন ধরে হাসপাতালের বাইরে অপেক্ষমাণ ছিল। একটি ব্যানারে লেখা ছিল- ‘চিরকাল কৃতজ্ঞ’।

মস্তিষ্কে জমাটবাঁধা রক্ত সরাতে গত মঙ্গলবার অস্ত্রোপচার হয়েছিল তার। এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ছিলেন তিনি। বুধবার হাসপাতাল থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা ছাড়া পাওয়ার পর ম্যারাডোনা কারও সঙ্গে কোনো কথা বলেননি। মেয়ে জিয়ান্নিনার বাড়ির কাছে টাইগ্রে নামের জায়গায় রিহ্যাব চলবে তার।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা বলেছেন, ‘সম্ভবত জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ম্যারাডোনাকে। মস্তিষ্কে জমাটবাঁধা রক্তের জন্য প্রাণ হারানোরও আশঙ্কা ছিল। কিন্তু তা ঠিক সময়ে ধরা পড়ে।

এখন পরিবারের সবার সঙ্গে থাকা দরকার ম্যারাডোনার। ডাক্তারদের ও পরিবারের সাহচর্যে ম্যারাডোনাকে হাসিখুশি থাকতে হবে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ