খেলা

বার্সার প্রেসিডেন্ট নির্বাচন ২৪ জানুয়ারি

বার্সার প্রেসিডেন্ট নির্বাচন ২৪ জানুয়ারি
বার্সার প্রেসিডেন্ট নির্বাচন ২৪ জানুয়ারি

বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ অনাস্থা ভোটের ভয়ে পদত্যাগ করেছেন। কাতালান ক্লাবটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন তাই আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। কিন্তু তার আগেই শীতকালীন দলবদলে বার্সার ইতিহাস সেরা ফুটবলার লিওনেল মেসি ক্লাব ছাড়েন কিনা বলা দুষ্কর।

নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট বার্তামেউ পদত্যাগ করায় তিন মাসের মধ্যে হতে হতো স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নির্বাচন। বৃহস্পতিবার এক সভায় বার্সার প্রতিনিধিরা তাই জানুয়ারির শেষদিকে, রোববার দেখে ভোটের প্রাথমিক দিন ধার্য করার কথা জানিয়েছেন।

আগামী সপ্তাহে কাতালান ক্লাবটির কর্তৃপক্ষ আরও একটি সভা ডাকার কথা বলেছেন। ওই সভায় ঠিক করা হবে করোনাকালে কিভাবে নিয়ম অনুসরণ করে ভোট সম্পন্ন করা যায়। ক্যাম্প ন্যুতে বড় জটলা না করে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পাঠিয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

ভোটের আনুষ্ঠানিক দিন ঘোষণা হয়ে গেলে ৪০ দিনের মধ্যে ভোট গ্রহণের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখন পর্যন্ত জানা গেছে নতুন এই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন সাতজন প্রার্থী। তারা হলেন-জাভি ভিলাজোনা, ভিক্টর ফন্ট, টনি ফ্রেক্সা, জর্ডি ফ্যারি, আগুস্তে বের্নাদিতো, পেরে রেইরা এবং লুইস ফার্নান্দেজ আলা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ