করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। এই ইংলিশ কোচের করোনা আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান।
নেপালের বিপক্ষে ম্যাচের পর গতকাল করোনা টেস্ট করা হয় দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের। যেখানে করোনার সংক্রমণ ধরা পড়েছে জেমি ডে’র। ৪১ বছর বয়সী এই কোচের কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি।
তবে দলের আর কারো শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ মেলেনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: