খেলা

পিএসএলের ফাইনালে উঠলো তামিমের লাহোর

পিএসএলের ফাইনালে উঠলো তামিমের লাহোর
পিএসএলের ফাইনালে উঠলো তামিমের লাহোর

তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগের পিএসএলের ফাইনালে উঠে গেছে। লাহোর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতানসকে ২৫ রানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শিরোপার লড়াইয়ে করাচি কিংসের মুখোমুখি হবে লাহোর।

দলদুটি প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। পাকিস্তানের ঘরোয়া খেলায়ও লাহোর-করাচির প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। তাই এক জমজমাট ফাইনালের আশা করছেন তাদের ভক্ত-সমর্থকরা।

দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আগে রোববার রাতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড উইসের ঝড়ে ১৮২ রানের বড় সংগ্রহ পায় লাহোর। পেশোয়ারের বিপক্ষে প্রথম এলিমিনেটর ম্যাচে দারুণ শুরুর পর ১০ বলে ১৮ রান করে আউট হয়ে যান তামিম। সংক্ষিপ্ত এ ইনিংসে ২ চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান তিনি।

জবাবে ইনিংসের পাঁচ বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয়ে যায় মুলতান। ব্যাটে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও ৩ উইকেট নিয়েছেন উইস। তামিমের ব্যাটে ঝড়ো সূচনা পেলেও লাহোরের জয়ের মূল কারিগর ডেভিড উইস। তাই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ডেভিড উইস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ