খেলা

উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল

উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল
উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের হয়ে আর্থার মেলো ও রিচার্লিসন একটি করে গোল করেন। এই জয়ের ফলে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকল তিতের দল।

বাংলাদেশ সময় বুধবার ভোরে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। ম্যাচের ৩৪ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন আর্থার মেলো। বক্সের ভেতর থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছিল উরুগুয়ে। বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন তিনি। ম্যাচের ৪৫ মিনিটে শর্ট কর্নার থেকে বক্সের মধ্যে বল বাড়ান রেনান লোদি। তার ক্রস বক্সের ভেতর থেকে হেডে জালে জড়ান রিচার্লিসন। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে উরুগুয়েই বল পজেশনে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের ৭১ মিনিটে বড় ধাক্কা খায় উরুগুয়ে। রিচার্লিসনকে ফাউল করায় শুরুতে রেফারি কাভানিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলে ফেলেন রেফারি। লেট ট্যাকেলের জন্য পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

লাল কার্ড দেখে কাভানির মাঠ ছাড়ার পর মার্টিন কার্সেরেস ব্রাজিলের জালে একটা বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। করোনাক্রান্ত হয়ে আগেই ম্যাচ থেকে ছিটকে যান ফরোয়ার্ড লুই সুয়ারেজ। তাকে ছাড়াই ব্রাজিলকে আতিথ্য দেয় উরুগুয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ