খেলা

জয়ের ধারায় আর্জেন্টিনা

জয়ের ধারায় আর্জেন্টিনা
জয়ের ধারায় আর্জেন্টিনা

পেরুকে তাদেরই মাটিতে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। এস্তাদিও ন্যাশনাল ডি লিমাতে বাংলাদেশ সময় বুধবার সকালে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। একটি করে গোল করেছেন লাউতারো মার্তিনেস ও নিকোলাস গনসালেস।

পঞ্চদশ মিনিটে পায় প্রথম ভালো সুযোগ। গনসালেসের চমৎকার ক্রসে ঠিকমতো শট নিতে পারেননি মার্তিনেস। তবে দুই মিনিট পর এগিয়ে যায় সফরকারীরা। জিওভানি লো সেলসোর ক্রস থেকে ঠিকানা খুঁজে নেন গনসালেস।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লেয়ান্দ্রো পারেদেসের রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে এড়িয়ে বাঁ পায়ের গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে আর্জেন্টিনাকে চেপে ধরে পেরু। তবে তাতে কোনও লাভ হয়নি। আরও কোন গোল না হলে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে পেরু। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। একুয়েডর ৯ পয়েন্ট নিয়ে আছে তিনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ