খেলা

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব
নিরাপত্তার জন্য গানম্যান পেলেন সাকিব

হুমকি পাবার পর থেকে নিরাপত্তার জন্য গানম্যান পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি আজ বুধবার বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে হুমকি দেয়া হয়েছে, তাই তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

ঘটনাটি উদ্বেগজনক উল্লেখ করে নিজামউদ্দিন আরও বলেন, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এ জাতীয় বিষয় কখনই কাম্য হতে পারে না। আমরা বিষয়টি জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা নিচ্ছে।’

সিলেট সদর উপজেলার শাহপুরের তালুকদারপাড়া এলাকা থেকে মহসিন তালুকদার নামে এক যুবক গত ১৫ নভেম্বর রাত ১২টার পর ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন। গত বৃহস্পতিবার ভারতের কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেয়ায় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে একটি ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

ভিডিওতে সাকিবকে উদ্দেশ্য করে মহসিন বলেছিলেন, ‘একটি পূজা মন্ডপের উদ্বোধন করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তাকে অবশ্যই হত্যা করতে হবে।’

পরে ফেসবুক লাইভ এসে নিজের অবস্থান পরিস্কার করেন সাকিব। তিনি জানান, কোনও পূজা মন্ডপ উদ্বোধন করেননি। অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অবশ্য এজন্য প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। যাইহোক, বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে মহসিনকে গ্রেফতার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ