খেলা

কোহলির প্রশংসায় সাবেক অস্ট্রেলীয় কোচ

কোহলির প্রশংসায় সাবেক অস্ট্রেলীয় কোচ
কোহলির প্রশংসায় সাবেক অস্ট্রেলীয় কোচ

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর কদিন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজে ভারতের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করবে কোহলির পারফরম্যান্সের ওপর। অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যান এমনটাই মনে করেন।

কোহলি কোনো ম্যাচ হারতে চান না। গ্রেট ক্রিকেটারদের এটি বড় গুণ বলে মনে করেন লেহম্যান।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে লেহম্যান বলেন, ‘কোহলি কোনো ম্যাচই হারতে চায় না। জয় ছাড়া অন্য কিছুই ভাবতে পারে না সে। নিজের সীমানা বারবার অতিক্রম করতে চায় সে। সব গ্রেট ক্রিকেটার এভাবেই খেলে থাকে।’

টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচ খেলবেন না কোহলি। তাই ভারতের জন্য টেস্ট সিরিজ অনেক কঠিন হবে বলে মনে করেন লেহম্যান, ‘প্রথম টেস্টে কোহলিকে পাচ্ছে ভারত। শেষ তিন টেস্টে কোহলি থাকবে না। তাই এটা বলাই যায়, টেস্ট সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য সহজ হয়ে গেল। কোহলি ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ভারত লড়াই করবে, তা প্রত্যাশা করা যায় না। কোহলি ভারতীয় দলের প্রাণ, তার উপস্থিতি দলের চেহারা পাল্টে দেয়।’

তবে সীমিত ওভারের ম্যাচে ভারত এগিয়ে থাকবে। কারণ এই ফরম্যাটে ভারত খুবই ভালো দল বলে মনে করেন লেহম্যান, ‘সীমিত ওভারের ক্রিকেটে দাপট দেখাবে ভারত। গত নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতেছে তারা। ওয়ানডেতে হারলেও, এই ফরম্যাটে ভালো দল ভারত। আর দুই সিরিজেই দলে থাকছেন কোহলি। তাই সীমিত ওভারের ক্রিকেটে ভারতই এগিয়ে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ