খেলা

লুকাকুর জোড়া গোলে সেমিফাইনালে বেলজিয়াম

লুকাকুর জোড়া গোলে সেমিফাইনালে বেলজিয়াম
লুকাকুর জোড়া গোলে সেমিফাইনালে বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে তারা ৪-২ গোলে হারিয়েছে ডেনমার্ককে। এমন জয়ে জোড়া গোল করেছেন আক্রমণভাগের খেলোয়াড় রোমেলু লুকাকু। গোল করেছেন ইউরি তিয়েলেমান্স ও কেভিন ডি ব্রুইনও। এই জয়ে ৬ ম্যাচ থেকে ৫ জয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে ‘এ-৩’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে বেলজিয়াম।

ঘরের মাঠে বেলজিয়াম ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায়। এ সময় তিয়েলেমান্স গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৭ মিনিটের মাথায় সমতা ফেরায় ডেনমার্ক। গোল করেন জোনাস উইন্ড। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৫৭ মিনিটে লুকাকু তার প্রথম গোলটি করেন। ৬৯ মিনিটে করেন আরো একটি। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। অবশ্য ৮৬ মিনিটে বেলজিয়ামের নাসের চাদলি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। তবে ৮৭ মিনিটে ডেনমার্কের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ডি ব্রুইন। তাতে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। / রা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ