খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে কড়া নিয়ম আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে কড়া নিয়ম আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে কড়া নিয়ম আইসিসির

কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, কেউ পেয়েছেন সফলতা আবার কেউ হারিয়ে গেছেন অতলে। আইসিসি অবশ্য এবার হারিয়ে যাওয়া রোধে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা ও নিরাপত্তার উন্নতির স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে ১৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারবে না কোনো ক্রিকেটারের।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) বোর্ড সভায় বৃহস্পতিবার এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। তাতে বলা হয়, আইসিসি কোনো বৈশ্বিক আসর, দ্বিপাক্ষিক সিরিজ এমনকি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও এই নিয়ম প্রযোজ্য থাকবে। শুধু ছেলেদের ক্রিকেটে এই নিয়ম চালু হয়েছে তা নয়, মেয়েদের ক্রিকেটেও চালু করা হয়েছে বয়সের বাধ্যবাধকতা।

তবে একটা পথ অবশ্য খোলা রেখেছে আইসিসি। বিশেষ পরিস্থিতিতে ১৫ বছরের কম বয়সীদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ দেওয়ার জন্য যেকোনো সদস্য দেশ আবেদন করতে হবে আইসিসির কাছে।

আবেদন করলেই যে অনুমতি দিয়ে দেবে আইসিসি সেটিও না। অনুমতির পূর্বে ওই ক্রিকেটারের বয়স ভিত্তিক, ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা, মানসিকভাবে সে কতটা প্রস্তুত সেটি বিবেচনায় এনে তবেই দেয়া হবে অনুমতি।

চলতি বছরের অক্টোবরে বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার রোমানিয়ার মারিয়ান ঘেরাসিমের। টেস্ট ক্রিকেটে এই রেকর্ডের মালিক পাকিস্তানের হাসান রাজা। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৬ সালে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে অভিষেক ঘটে রাজার। ওয়ানডেতেও রাজা একই সিরিজে সবচেয়ে কম বয়সে খেলার কীর্তি গড়েছিলেন। তবে তার এই রেকর্ড নিয়েও আছে নানা বিতর্ক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ