খেলা

টানা জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

টানা জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা
টানা জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

লা লিগায় হতাশায় ডুবতে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে নিজেদের মেলে ধরেছে। টানা জয়ের ছন্দ ধরে রেখে শেষ ষোলোর টিকেট পেয়েছে রোনাল্ড কোম্যানের দল।

গতকাল মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচে দিনামো কিয়েভকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে জোড়া গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট। একবার করে জালের দেখা পেয়েছেন আন্তোইন গ্রিজম্যান ও সার্জিনো দেস্ত।

লা লিগায় শেষ অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচটির দলে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোম্যান। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে বার্সা। ছিলেন না দলের সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি। অমন ম্যাচে খুব আগ্রাসী ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি।

তবে প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। প্রথম গোল আসে বিরতির পর। ৫২ মিনিটে ডি-বক্সে পেদ্রির পাস পেয়ে ব্রাথওয়েট বল বাড়ান দেস্তকে। সুযোগ পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন দেস্ত।

পাঁচ মিনিট পর জালের দেখা পান ব্রাথওয়েট। কর্নার থেকে মিনগেসার হেড দূরের পোস্টে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট।

এরপর ৭০ মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন ব্রাথওয়েট। শেষ গোলটি আসে যোগ করা সময়ে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ-পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন গ্রিজম্যান। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই গ্রুপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে দিনামোর পয়েন্ট ১। দিনের আরেক ম্যাচে ফেরেন্সভারোসকে হারিয়েছে জুভেন্টাস। তাদেরও শেষ ষোলো নিশ্চিত হয়েছে। জুভেন্টাসের পয়েন্ট ৯, আর এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ফেরেন্সভারোস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ