খেলা

৮৬ রানেই শেষ খুলনা, হেসে খেলে চট্টগ্রামের জয়

৮৬ রানেই শেষ খুলনা, হেসে খেলে চট্টগ্রামের জয়
৮৬ রানেই শেষ খুলনা, হেসে খেলে চট্টগ্রামের জয়

জেমকন খুলনাকে টুর্নামেন্ট শুরুর আগে বলা হচ্ছিল হট ফেভারিট দল। কিন্তু ৩ ম্যাচে দুই হারে পুরো দলটি এখন টুর্নামেন্টের ফ্লপ তালিকার শীর্ষে। শনিবার, ২৮ নভেম্বর দিনের ম্যাচের গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে যে কায়দায় হারল খুলনা তাতে সামনের ম্যাচ গুলোতে এটা নিশ্চিত তারা ফেভারিটের মর্যাদা হারাচ্ছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি খেলে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে যে তারাই! আর টানা দুই ম্যাচে দাপুটে জয়ে গাজী গ্রুপ চট্টগ্রাম পয়েন্টের শীর্ষে। খুলনার ৮৬ রানের মামুলি স্কোর টপকে যায় চট্টগ্রাম শনিবার মাত্র ১ উইকেট হারিয়ে। ৯ উইকেটে চট্টগ্রাম ম্যাচ জিতে মাঠ ছাড়ার সময় তখনো ম্যাচের ৩৮ বল অক্ষত ছিল!

লো-স্কোরের এই ম্যাচে বোলিংয়ে কৃতিত্ব দেখান মুস্তাফিজুর রহমান। ৩.৫ ওভারে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। ২৩ বলের মধ্যে ১৮টিই তার ডট। ম্যাচ সেরা তিনিই। পুরো ২০ ওভার ব্যাটিংও করতে পারেনি জেমকন খুলনা। সামান্য টার্গেটের ম্যাচে ব্যাট করতে নেমে খুলনার বোলিং নিয়েও ছেলে খেলায় মেতে উঠে গাজী গ্রুপ চট্টগ্রাম। লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতেই রান উঠে ৭৩ রান। সৌম্য সরকার ২৯ বলে করেন ২৬ রান। লিটন দাস আনন্দে ভাসেন ৪৬ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে। টি-টোয়েন্টিতে এটি তার ১১ তম হাফসেঞ্চুরি।

জেমকন খুলনার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যর্থতা নিয়েই শেষ করলেন আরেকটি ম্যাচ। ব্যাটিং অর্ডার বদলে সাকিব এই ম্যাচে খেলেন ওপেনার হিসেবে। কিন্তু ৭ বলে ৩ রান করে যে শট খেলে আউট হলেন সেটা রিপ্লে দেখলে তিনি নিজেও লজ্জা পাবেন। টি-টোয়েন্টির ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শের ম্যাচটা সাকিবের ভালো কাটল না। শেষের দিকে যথারীতি এই ম্যাচেও আরিফুল হক কিছু রান করায় খুলনার স্কোর কোনোমতে পঞ্চাশ পেরুলো!

১৭.৫ ওভারের ব্যাটিংয়ে জেমকন খুলনার ইনিংসে ডটবলের সংখ্যা ৬৩!

সংক্ষিপ্ত স্কোর:

জেমকন খুলনা: ৮৬/১০ (১৭.৫ ওভারে, ইমরুল ২১, আরিফুল ১৫, মুস্তাফিজুর ৪/৫, তাইজুল ২/৩০)।

গাজী গ্রুপ চট্টগ্রাম: ৮৭/১ (লিটন দাস ৫৩*, সৌম্য ২৬)।

ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মুস্তাফিজুর রহমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ