খেলা

টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব
টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

সব ধরনের ক্রিকেট থেকে এক বছর নির্বাসন শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে যাত্রা শুরু করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

যদিও টুর্নামেন্টের শুরুতে ব্যাট হাতে চমক দেখাতে পারেননি তিনি। জেমকন খুলনার হয়ে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৫ (১৩) ও ১২ (৯) রান করে সন্তুষ্ট থাকতে হয়েছে সাকিবকে।

শনিবার হয়তো নিজের ইনিংসকে বড় করতেই নিয়মিত ওপেনার ইমরুল কায়েসকে তিন নম্বরে পাঠিয়ে নিজেই ওপেনিংয়ে নেমে পড়েন সাকিব। আর এমন চমক দেখানোর পরই ব্যক্তিগত এক মাইলফলক ছুঁয়ে ফেলেন সাকিব।

গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে চতুর্থ ওভারের চতুর্থ বলে এক রান নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫ হাজার রান পূরণ করেন সাকিব। বিশ্বের ৬৫তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজারি ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে তার আগে এই ক্লাবে নাম লিখিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিমের ঝুলিতে এখন ৫৮৬৪ জমা পড়েছে।

বিশ্বে ৬৫তম আর বাংলাদেশি হিসেবে ২য় হলেও অলরাউন্ড রেকর্ডে বিশ্বে তৃতীয় অলরাউন্ডার হিসেবে অনন্য এই কীর্তি গড়েছেন সাকিব। ব্যাট হাতে ৫ হাজার ও বল হাতে ৩০০ এর বেশি উইকেটের কীর্তিতে সাকিব তৃতীয়। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ