খেলা

ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
ওয়ানডে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচের চিত্রনাট্যই যেন আরেকবার রচিত হলো দ্বিতীয় ম্যাচেও। সিডনিতে দ্বিতীয় ওয়ানডে ৫১ রানে জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি হয়ে গেল তাদেরই। ক্যানবেরায় সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ হয়ে গেল।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ৩৮৯ রানের বিশাল রান স্কোর গড়ে। ভারতের ইনিংস গিয়ে থামে ৩৩৮ রানে। বিরাট কোহলি যতক্ষণ উইকেটে ছিলেন তখনো ভারত এই ম্যাচে আশ্চর্যজনক কিছু করার স্বপ্ন দেখছিল। কিন্তু কোহলি ৮৯ রানে আউট হতেই ভারতের স্বপ্ন ফিকে হয়ে যায়। মিডলঅর্ডারে কেএস রাহুলের হাফসেঞ্চুরি কেবল হারের ব্যবধান যা একটু কমায়। কিন্তু প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ভারত জেতার মতো কোন পরিস্থিতি তৈরি করতে পারেনি। প্রথম ম্যাচ হেরেছিলো ৬৬ রানে। দ্বিতীয় লড়াইয়ে হারল ৫১ রানে।

স্টিফেন স্মিথের ব্যাট এই সিরিজে ভারতের বোলাদের যেন ‘পেয়ে’ বসেছে। খেলতে নামলেই সেঞ্চুরি পাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। প্রথম ম্যাচে করেছিলেন ১০৫ রান। এবার করলেন ১০৪। দুটো সেঞ্চুরি একেবারে টি- টোয়েন্টি স্টাইলে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৩৮৯/৪ (৫০ ওভারে, ওয়ার্নার ৮৩, ফিঞ্চ ৬০, স্মিথ ১০৪, ম্যাক্সওয়েল ৬৩*, পান্ডিয়া ১/২৪)।

ভারত: ৩৩৮/৯ (৫০ ওভারে, কোহলি ৮৯, আইয়ার ৩৮, রাহুল ৭৬, পান্ডিয়া ২৮, জাদেজা ২৪, কামিন্স ৩/৬৭, জামপা ২/৬২, কামিন্স ৩/৬৭)।

ফল: অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী।

ম্যাচ সেরা: স্টিফেন স্মিথ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ