খেলা

ফিলিপসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ফিলিপসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড
ফিলিপসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭২ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত জয় পায় কিউইরা। টি-টোয়েন্টি ক্রিকেটে কিউইদের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ফিলিপস। আর চতুর্থ উইকেটে ডেভন কনওয়ের সাথে জুটিতে বিশ্ব রেকর্ড গড়েন এই ব্যাটসম্যান।

বেওভালে, ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন কিউই ব্যাটসম্যানরা। ২০ ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করে নিউজিল্যান্ড। এই রানের পাহাড় টপকাতে পারেনি উইন্ডিজ। কিউই বোলারদের বোলিং তোপে ১৬৬ রানেই থামতে হয় রেড ইন্ডিয়ানদের।

এই ম্যাচে মাত্র ৫১ বলে ১০৮ রান করে রেকর্ড গড়েন ফিলিপস। সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪৬ বলে যা কিউইদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সবচাইতে দ্রুততম সেঞ্চুরি।

২০১৮ সালে একই মাঠে উইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। তৃতীয় উইকেট কনওয়ের সাথে ১৮৪ রানের জুটি গড়ে বিশ্ব রেকর্ড গড়েন ফিলিপস। তৃতীয় উইকেট জুটিতে টি-টোয়েন্টিতে সবচাইতে বড় জুটি এটি। সেই সাথে নিউজিল্যান্ডের হয়ে যে কোনো উইকেটে এটি সেরা জুটি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক কাইরন পোলার্ড। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন জেমিসন ও মিচেল স্যান্টনার। এছাড়া একটি করে উইকেট দখল করেন টিম সাউদি, লকি ফার্গুসন, ইশ সোধি ও জিমি নিশাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ