খেলা

ম্যানচেস্টারকে জয় উপহার দিলেন কাভানি

ম্যানচেস্টারকে জয় উপহার দিলেন কাভানি
ম্যানচেস্টারকে জয় উপহার দিলেন কাভানি

৩৩ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়িয়ে সবাইকে অবাক করেছিলেন এডিনসন কাভানি। ওলে গানার সুলশার তাকে গৌরবমণ্ডিত সাত নম্বর জার্সি তুলে দিয়েছিলেন। সেই আস্থার প্রতিদানও দিলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। রোববার রাতে সাউদ্যাম্পটনের বিপক্ষে ২-৩ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। এই জয়ের পুরো অবদান কাভানির।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ২৩ তম মিনিটে জান বেডনারেক ও ৩৩ মিনিটে গোল তুলেন জেমস ওয়ার্ড-প্রৌসে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বাজিমাত ‘এল ম্যাটাডর’ খ্যাত কাভানির। ৬০তম মিনিটে তার বাড়ানো বল থেকেই গোল আদায় করেন পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

৭৪ মিনিটের মাথায় ফার্নান্দেজের দেয়া পাসে হেডের মাধ্যমে নিজের প্রথম ও দলের দ্বিতীয় করেন গোল আদায় করেন কাভানি।

অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) মার্কস রাশফোর্ডের ক্রসে আবারও হেডের মাধ্যমে গোল তুলেন অভিজ্ঞ কাভানি।

এই নিয়ে ঐতিহ্যবাহী দলটির ইতিহাসে প্রথমবারের মতো টানা আট অ্যাওয়ে ম্যাচে জয় এলো।

মৌসুমে এই পর্যন্ত ৯ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট তুলে অষ্টম স্থানে রয়েছে রেড ডেভিলসরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ