খেলা

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রিয়াল

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রিয়াল
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে মঙ্গলবার শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে। এই ম্যাচে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। আর হারলে ছিটকে যাওয়ার শঙ্কা জাগবে জিদানের দলের।

‘বি’ গ্রুপে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। দুটিতে জয়, একটি ড্র ও একটি ম্যাচে হারতে হয়েছে সার্জিও রামোসের দলকে। চোট সমস্যায় জর্জিত লস ব্লাঙ্কোসরা পরিকল্পিত ফুটবল খেলে জয় নিয়ে ফিরতে চায় শাখতারের মাঠ থেকে।

অন্যদিকে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই শাখতার দেনেৎস্কের। প্রথম লেগে মাদ্রিদ থেকে জয় নিয়ে ফেরার অভিজ্ঞতা সাহস যোগাচ্ছে ইউক্রেনের দলটিকে।

এদিকে গ্রুপের শীর্ষে থাকা মনচেনগ্লাডবাকের পয়েন্ট ৪। চার ম্যাচের দুটিতে জয় ও দুটিতে ড্র করেছে জার্মানির দলটি। রাত দুইটায় তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। চার ম্যাচ খেলে দুটিতে ড্র ও দুটিতে হেরেছে ইতালিয়ান দলটি। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে সনি টেন-২তে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ