খেলা

অনুশীলনে ফিরেছেন মাশরাফি

অনুশীলনে ফিরেছেন মাশরাফি
অনুশীলনে ফিরেছেন মাশরাফি

অধিনায়ক হিসেবেই সর্বশেষ প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। নেতৃত্ব ছেড়ে সাধারণ একজন ক্রিকেটার হিসেবে খেলে যেতে চেয়েছিলেন আন্তর্জাতিক ওয়ানডে এবং ঘরোয়া ক্রিকেটে। যেতে চেয়েছিলেন মার্চে পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতেও।

কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে গেছে সেই সিরিজ। স্থগিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগও। ৬ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরে তাই আর মাঠে নামা হয়নি দেশের পক্ষে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতা মাশরাফির। ইনজুরির কারণে ঘরোয়া বঙ্গবন্ধু টি-২০ কাপের শুরুতেও খেলতে পারছেন না ম্যাশ।

তবে তাকে পাওয়া যেতে পারে আসরের দ্বিতীয় ধাপে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সোমবার থেকে তাই শুরু করেছেন অনুশীলন। বিষয়টি বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। পুরোপুরি ফিটনেস ফিরে পেলে ৩৯০ আন্তর্জাতিক উইকেট নেওয়া মাশরাফিকে তাই দেখা যেতে পারে মাঠে।

এছাড়া জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আছে বাংলাদেশের। সূচিতে তিনটি টেস্ট খেলার কথা থাকলেও টেস্ট মাঠে গড়াতে পারে দুটি। দুই পক্ষই একটা টেস্ট কমানোর পক্ষে মত দিয়েছে। এছাড়া তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ খেলার কথা আছে ক্যারিবিয়দের। মাশরাফি তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজের জন্যও নিজেকে প্রস্তুত করছেন। বঙ্গবন্ধু টি-২০ কাপে ফেরা তার জন্য তাই হতে পারে বাড়িত অনুপ্রেরণা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ