খেলা

শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি
শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

প্রয়োজন ছিল মাত্র ২৩ রান। ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হাফসেঞ্চুরি করার পর কোহলি অনায়াসে টপকে গেলেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে এলিট ক্লাবে জায়গা করে নেন ভারতীয় অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচেই কোহলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেন। গড়েন দারুণ একটি রেকর্ড।

এত দিন দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের নামে। তিনি ৩০৯ ম্যাচের ৩০০ ইনিংসে ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান করেছিলেন। কোহলি ২৫১ ম্যাচের ২৪২ ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়ে শচীনের রেকর্ড ভেঙেছেন।

কোহলি ও শচীন ছাড়া ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক টপকে গেছেন রিকি পন্টিং (৩২৩ ম্যাচে ৩১৪ ইনিংসে), কুমার সাঙ্গাকারা (৩৫৯ ম্যাচের ৩৩৬ ইনিংসে), সনৎ জয়সুরিয়া (৩৯০ ম্যাচের ৩৭৯ ইনিংসে) ও মাহেলা জয়াবর্ধনে (৪২৬ ম্যাচের ৩৯৯ ইনিংসে)।

এদিন ক্যানবেরায় কোহলি করেন ৬৩ রান। ৭৮ বলের ইনিংসে তিনি পাঁচটি বাউন্ডারি মারেন। সিরিজে এটি ভারত অধিনায়কের দ্বিতীয় হাফসেঞ্চুরি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ