খেলা

হ্যাটট্রিক হার রাজশাহীর টানা দ্বিতীয় জয় ঢাকার

হ্যাটট্রিক হার রাজশাহীর টানা দ্বিতীয় জয় ঢাকার
হ্যাটট্রিক হার রাজশাহীর টানা দ্বিতীয় জয় ঢাকার

জোড়া জয়ে টুর্নামেন্ট শুরু করার পর টানা তিন ম্যাচে হারল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বিপরীতে হ্যাটট্রিক হারের পর টানা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে বেক্সিমকো ঢাকা। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ২৫ রানে হারিয়েছে তারা।

পাঁচ ম্যাচ শেষে দু’দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট। বঙ্গবন্ধু টি ২০ কাপে শেষ চারের লড়াই জমে উঠেছে। কাল দিনের প্রথম ম্যাচে মিরপুরের উইকেট রানপ্রসবা হয়ে ওঠার আভাস দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতে সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়।

ইয়াসির আলীর হাফ সেঞ্চুরি (৬৭) এবং আকবর আলীর ঝড়ো ব্যাটিংয়ে (২৩ বলে ৪৫*) পাঁচ উইকেটে ১৭৫ রানের বড় পুঁজি পায় ঢাকা। জবাবে ফজলে মাহমুদের (৫৮) ফিফটি ও রনি তালুকদারের ৪০ রানে সম্ভাবনা জাগিয়েও বাকিদের ব্যর্থতায় হ্যাটট্রিক হার এড়াতে পারেনি রাজশাহী। মুক্তার আলীর চার উইকেটে ১৫০ রানে অলআউট হয় তারা।

১৫ রানে তিন উইকেট হারায় রাজশাহী। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদ ও রনি তালুকদারের চমৎকার জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল নাজমুল হাসানের দল। মুক্তার আলীর বোলিংয়ে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে আবারও কোণঠাসা হয়ে পড়ে রাজশাহী। পরে আরও দুই উইকেট নিয়ে মুক্তারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

এর আগে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে চমক দেখাতে চেয়েছিল ঢাকা। কিন্তু অফ-স্পিনার নাঈম হাসান ওপেনিংয়ে নেমে এক রানে আউট হয়ে উল্টো দলকে চাপে ফেলে দেন। মুশফিকুর রহিমের প্রতিরোধের পরও ৬৪ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা। পঞ্চম উইকেটে ইয়াসির ও আকবরের শতরানের জুটিতে বড় স্কোর পায় তারা। ৩৯ বলে ৬৭ করেন ইয়াসির। যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর ২৩ বলে অপরাজিত ৪৫ রান নিয়ে মাঠ ছাড়েন।

ঢাকা ১৭৫/৫, ২০ ওভারে (মুশফিকুর রহিম ৩৭, ইয়াসির আলী ৬৭, আকবর আলী ৪৫*। মুকিদুল ইসলাম ২/৩৮)।

রাজশাহী ১৫০/১০, ১৯.১ ওভারে (রনি তালুকদার ৪০, ফজলে মাহমুদ ৫৮, নুরুল হাসান ১১, ফরহাদ রেজা ১৪। রুবেল হোসেন ২/১৫, শফিকুল ইসলাম

৩/৩১, মুক্তার আলী ৪/৩৭)। ফল : ঢাকা ২৫ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির আলী (ঢাকা)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ