খেলা

চিকিৎসা করাতে দুবাই যাবেন মুমিনুল

চিকিৎসা করাতে দুবাই যাবেন মুমিনুল
চিকিৎসা করাতে দুবাই যাবেন মুমিনুল

সুযোগ থাকলে ক্রিকেটাররা বিদেশে চিকিৎসা করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মুমিনুলও চোটাক্রান্ত আঙুলের চিকিৎসা করাতে বিদেশ যাচ্ছেন।

করোনা ও কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা থাকায় ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা সিঙ্গাপুরে যেতে পারছেন না তিনি। তবে মন্দের ভালো ঢাকার বিকল্প হিসেবে চিকিৎসার জন্য আরব আমিরাতে যেতে পারছেন টেস্ট অধিনায়ক। যেখানে কোয়ারেন্টাইন ছাড়াই চিকিৎসা নিতে পারবেন তিনি। ভিসা পেলে কাল দুবাইয়ের বিমান ধরবেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

মুমিনুল বলেন, 'প্রথমে চিন্তা ছিল ঢাকাতেই অস্ত্রোপচার করাব। পরে খোঁজ নিয়ে দেখলাম, বাংলাদেশের অনেকে এখন দুবাইয়ে চিকিৎসা নিচ্ছে। দুবাইয়ের যে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সেখানে বেশিরভাগ চিকিৎসক আমেরিকা ও কানাডার নাগরিক। এমনও তো হতে পারে, অস্ত্রোপচার করাতে হবে না। মেশিন দিয়ে হাড় বসানো গেলে ভালো হবে।'

বঙ্গবন্ধু টি২০ কাপের ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলীতে চোট পান মুমিনুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ