খেলা

আবারও হার বার্সার

আবারও হার, ৩০ বছরে এমন হাল হয়নি বার্সার
আবারও হার, ৩০ বছরে এমন হাল হয়নি বার্সার

স্প্যানিশ লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কাদিজের মাঠে ২-১ গোলে হেরে এসেছে বার্সেলোনা। এতে ৩০ বছরে সবচেয়ে বাজে শুরু হলো কাতালান দলটির।

শনিবার স্তাডিও র‌্যামন ডি কারানজায় এই হারের পর বার্সার মোট পয়েন্ট ১০। সবশেষ ১৯৮৭/৮৮ মৌসুমে প্রথম ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তুলেছিল ব্রাউগ্রানারা।

শক্তির বিচারে অনেক এগিয়ে থাকলেও ১৫ বছর পর লা লিগায় ফেরা দলটার সঙ্গে পেরে ওঠেনি রোনাল্দ কোম্যানের দল। এদিন ম্যাচের ৮ মিনিটে আলভারো হিমেনেসের গোলে লিড নেয় কাদিজ।

৫৭ মিনিটে পেদ্রো আলকালার আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। লিওনেল মেসির বাড়ানো বল পেয়ে শট নেন জরদি আলবা। যদিও তা কাদিজের স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রোর পা লেগে জালে জড়ায় বল।

৬৩ মিনিটে আলভারো নেগ্রেদোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাদিজ। এই জয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে কাদিজ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বার্সেলোনা।

আগের ম্যাচে ভায়াদোলিদকে ২-০ ব্যবধানে হারিয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ