খেলা

চট্টগ্রামের প্রথম হার, ঢাকার টানা তৃতীয় জয়ে নায়ক মুশফিক

চট্টগ্রামের প্রথম হার, ঢাকার টানা তৃতীয় জয়ে নায়ক মুশফিক
চট্টগ্রামের প্রথম হার, ঢাকার টানা তৃতীয় জয়ে নায়ক মুশফিক

ম্যাচে সবচেয়ে বেশি রান করলেন তিনি। ৫০ বলে ৭৩ রান। ব্যাটিংয়ে ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। পুরো ম্যাচে দারুণ অধিনায়কত্বও করলেন। দারুণ গুরুত্বপূর্ণ সময় সরাসরি রান আউট করলেন। ১৪৫ রানের সাধারণ মানের স্কোর নিয়েও দলকে জিতিয়ে ফিরলেন ৭ রানে। টানা তিন ম্যাচে জিতলো তার দল। এই তিনি মুশফিকুর রহিম। গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে রোববার বেক্সিমকো ঢাকার জয়ে সবচেয়ে বড় প্রভাবী ভূমিকা রাখলেন অধিনায়ক মুশফিক।

মুশফিকের ৩ ছক্কা ও ৭ বাউন্ডারিতে আসা ৭৩ রান এবং ইনফর্ম ব্যাটসম্যান ইয়াসির আলীর ৩৪ রানে বেক্সিমকো ঢাকা স্কোরবোর্ডে জমা তুলে ৪ উইকেটে ১৪৫। খুব বড় কোন স্কোর নয় এটি। তবে মিরপুরের এই উইকেটে দলের পেসার এবং স্পিনারদের দারুণভাবে ব্যবহার করে মুশফিক জয়ের হাসি নিয়ে ফিরেন।

চট্টগ্রামের ওপেনার লিটন দাসকে ৪৭ রানে ফেরানোর পরই ঢাকা যেন জয় রথে চড়ে বসে। পেসার মুক্তার আলী ও স্পিনার রবিউল ইসলাম রবির বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায় ঢাকার দিকে। মুক্তার আলী ৩৯ রানে ৩ উইকেট পান। রবি শিকার করেন ২৩ রানে ২ উইকেট।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এটি চট্টগ্রামের প্রথম হার। তবে এই হার সত্ত্বেও তারা সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। আর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে হারের পর এবার টানা তিন ম্যাচ জিতল ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর:

বেক্সিমকো ঢাকা: ১৪৫/৪ (২০ ওভারে, মুশফিক ৭৩, ইয়াসির আলী ৩৪, নাহিদুল ১/১৬)।

গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৩৮/৯ (২০ ওভারে, লিটন দাস ৪৭, মাহমুদুল হাসান জয় ২৬, মুক্তার আলী ৩/৩৯, রবিউল ইসলাম রবি ২/২৩)।

ফল: বেক্সিমকো ঢাকা ৭ রানে জয়ী।

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ