বঙ্গবন্ধু টি-২০ কাপে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে জেমকন খুলনা। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় মাহমুদউল্লাহর দল।
মিরপুরে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা।
১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুলনাকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার জহরুল ইসলাম অমি ও জাকির হাসান। ৫৬ রানের জুটি গড়েন তারা। জাকির হাসান ১৯ রান করে আউট হন। এরপর বিদায় নেন জহরুল। দলীয় ৭৬ রানের মাথায় ৪০ রানে আউট হন তিনি।
ইমরুল কায়েস আশা জাগালেও ২৭ রানে সাঝঘরে ফেরেন তিনি। অপরদিকে সাকিব আল হাসান ৪ রানে আউট হয়ে আরও একবার হতাশ করেন সবাইকে। এরপর শামিম হোসেন ৭ রান করে আউট হলে চাপে পড়ে যায় খুলনা। এক প্রান্ত আগলে রেখে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন মাহমুদউল্লাহ। শেষপর্যন্ত মাহমুদউল্লাহর ১৯ বলে ৩১ রানের হার না মানা ইনিংসে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে খুলনা।
রাজশাহীর মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন, ফরহাদ রেজা ও আরাফাত সানি ১টি করে উইকেট নেন। / সম