খেলা

আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম

আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম
আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর্সেনালকে সহজেই হারাল টটেনহ্যাম। সন-হিয়ুং মিন ও হ্যারি কেনের গোলে ফের টেবিলের শীর্ষে ফিরল হোসে মরিনহোর দল।

রোববার নিজেদের মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম। ২৭৭ দিন পর টটেনহ্যামের দর্শকরা মাঠে খেলা দেখার সুযোগ পায়। ম্যাচ জুড়ে উৎসব করেছে তারাই। তবে আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে ছিল না তেমন ধার।

ম্যাচের ১৩ মিনিটে সন-হিয়ুং মিন দলকে এগিয়ে দেন। নিজেদের অর্ধ থেকে কেইনের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে যান সন। ডিফেন্ডারদের প্রতিরোধের সুযোগ না দিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। সনের পাসে ছয় গজ বক্সের কোণা থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কেইন। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। পেশাদার ক্যারিয়ারে কেইনের এটা ২৫০তম গোল। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।

বিরতির পর কয়েকবার আক্রমণে উঠলেও টটেনহ্যামের রক্ষণ ভাঙতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে ২ গোল দিলেও দ্বিতীয়ার্থে আর্সেনালের জালের দেখা পায়নি মরিনহোর শিষ্যরা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এমন হারে আর্সেনাল আরেকটা হতাশার দিন কাটাল। লিগে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হারল দলটি। ১১ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫তম স্থানে।

সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে চেলসি। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ