পরপারে পাড়ি দিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকসের বাবা জেড স্টোকস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন জেড স্টোকস। শেষ পর্যন্ত গতকাল এই লড়াইয়ের ইতি টানা হলো।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য বাবা জেড স্টোকসের শেষ কৃত্যায় আসতে না পারা বেন শ্রদ্ধা জানিয়েন ইনস্টাগ্রাম পোস্টে।
‘আমরা এখন আলাদা জায়গায়। তবে আমি জানি, তোমার মুখে সবসময় হাসি লেগে আছে। তাই তোমার কথা ভাবলেই আমি সবসময় হাসি। তোমার প্রতি চিরকাল ভালবাসা থাকবে।’
জেড স্টোকসও ক্রীড়াবিদ ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে রাগবি খেলেছেন ওয়ার্কিং-টন টাউন ক্লাবের হয়ে খেলা জেড এই ক্লাবের কোচও ছিলেন দীর্ঘদিন। মৃত্যুর আগে জেড মজা করে বলেন, আমার ক্যান্সারের জন্য রাগবির ভূমিকাও কম নয়।
মৃত্যুর পর ওয়ার্কিং-টন টাউন পক্ষ থেকে শোকপ্রকাশ জানিয়ে টুইটে লেখা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সাবেক খেলোয়াড় ও কোচ জেড স্টোকস মারা গেছেন। আমরা তার অভাব অনুভব করব। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের ক্লাবের ইতিহাসে জেডের অবদান স্মরণীয়।’
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকেও জেডের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।
‘আমরা বেন স্টোকস ও তাঁর পরিবারের পাশে আছি। স্টোকসের বাবা জেডের মৃত্যুতে আমরা শোকাহত।’