উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা ছিল। তবে বুধবার রাতে এ জয়ে শেষ ষোলোতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পা রাখল জিনেদিন জিদানের শিষ্যরা।
ছয় ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট তুলেছে লস ব্লাঙ্কোসরা। ২ জয়, ২ হার ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট তুলেছে মনশেনগ্লাডবাখ। পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়ায়ে হারের কারণে ছিটকে যেতে হলো শাখতার দোনেৎস্কের। অন্যদিকে ১ জয়, ২ হার ও তিন ড্রয়ে ছয় পয়েন্ট তুলে তলানিতে রয়েছে ইন্টার মিলান।
এদিন নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৯ মিনিটে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। লুকাস ভাসকুয়েজের ক্রসে হেডের মাধ্যমে গোল আদায় করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার।
৩১ মিনিটে আবারও বেনজেমার হেডে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। এবার বল বাড়িয়ে দেন রদ্রিগো।
২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হলেও কোন দলই আর জালের দেখা পায়নি।
এতেই ১৯৯৭ সাল থেকে টানা ২৫ বছর চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলার রেকর্ড গড়ল রিয়াল মাদ্রিদ।
দিনের অপর ম্যাচে নেইমারের হ্যাটট্রিকে ইস্তাম্বুলের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে পিএসজি। দিনের আরেক ম্যাচে মার্শের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। / আরটি