খেলা

ফলো-অনের শঙ্কায় উইন্ডিজ

ফলো-অনের শঙ্কায় উইন্ডিজ
ফলো-অনের শঙ্কায় উইন্ডিজ

হ্যামিল্টন টেস্টের মতো ওয়েলিংটনেও বাজে অবস্থা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া উইন্ডিজ ওয়েলিংটনেও ব্যাটিং বিপর্যয়ের কারণে ফলোঅনের শঙ্কায় ক্যারিবীয়রা।

নিউজিল্যান্ডের করা ৪৬০ রানের জবাবে শনিবার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় উইন্ডিজ। টিম সাউদি ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি।

ব্যাটিং বিপর্যয়ের দিনে উইকেটে থেকে লড়াই চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যান সামারা ব্রুকস ও জার্মেইন ব্লাকউড। সামারা ৯২ বল খেলে করেন মাত্র ১৪ রান। আর ব্লাকউড ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৯২ বলে ১১টি চারের সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৯ রান।

দিনে খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে উইকেট হারান অধিনায়ক জেমসন হোল্ডার ও আলজারি জোসেফ। দ্বিতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ১২৪ রান। এখনও ৩৩৬ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।

ফলোঅন এড়াতে হলে এখনও ১৩৭ রান করতে হবে তাদের। উইন্ডিজের ৫ ও ২ রানে অপরাজিত আছেন লেজের দুই ব্যাটসম্যান জসু ডি সিলভা ও চেমার হোল্ডার।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৬০ (ইয়ং ৪৩, নিকোলস ১৭৪, মিচেল ৪২, ওয়াগনার ৬৬*। গ্যাব্রিয়েল ৩/৩৯, জোসেফ ৩/১০৯।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১২৪/৮ (ক্যাম্পবেল ১৪, ব্রুকস ১৪, ব্ল্যাকউড ৬৯। জেমিসন ৫/৩৪, সাউদি ৩/২৯)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ