খেলা

অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ে ভারত

অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ে ভারত
অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ে ভারত

অ্যাডিলেডে চার ম্যাচ সিরিজের একমাত্র দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বিরাট কোহলির দল।

টস জিতলে আগে ব্যাটিং নিতে চাইতেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনও। টসের পর তিনি বলেন, ‘আগে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেট বেশ ভালো। তবে ঠিক আছে, প্রথমে বল করতে পেরে আমি খুশি।’

উইকেট ভালো দেখেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। ভারতীয় অধিনায়ক বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে ব্যাট করার জন্য বেশ ভালো। বিদেশের মাটিতে আগে ব্যাট করে রান করা খুব গুরুত্বপূর্ণ। দারুণ অনুশীলন হয়েছে। কিছু প্র্যাকটিস ম্যাচও খেলেছে দল। আশা করছি দারুণ ম্যাচ হবে।’

এই ম্যাচে ভারতীয় দলে কারো অভিষেক হয়নি। তবে অস্ট্রেলিয়ান দলে অভিষেক হলো পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ৪৫৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নামলেন এই অলরাউন্ডার।

এই ম্যাচের পর সিরিজের বাকি তিন ম্যাচে নিজেদের অধিনায়ককে পাচ্ছে না ভারত। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাবেন বিরাট কোহলি। / এনটি

ভারত একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ

জো বার্নস, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন(অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিনস, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ